মৌলভীবাজারে প্রাইভেট কারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার-শমশেরনগর সড়কের হিঙ্গাজিয়া এলাকায় গতকাল শুক্রবার প্রাইভেট কারের ধাক্কায় সাথী মালাকার (৯) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, সাথী হিঙ্গাজিয়া গ্রামের রিকশাচালক মাখন মালাকারের মেয়ে এবং হিঙ্গাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। কুলাউড়া থানার ওসি কামরুল হাসান জানান, এ ঘটনায় গাড়ির চালক রওশন মিয়াকে (২২) আটক করা হয়েছে।