মৌলভীবাজারে বজ্রপাতে জেলের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় আজ মঙ্গলবার বিকেলে বজ্রপাতে রশিদ আলী (৩২) নামের এক জেলের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি উপজেলার জয়চন্ডী ইউনিয়নের মীরশংকর গ্রামে।
কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ বলেন, আজ সকালে রশিদ হাকালুকি হাওরে জাল নিয়ে মাছ ধরতে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে বেলা তিনটার দিকে বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।