মৌলভীবাজারে বিএনপির পৃথক গণ-অনশন কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারে বিএনপির দুটি অংশ গতকাল রোববার পৃথক স্থানে গণ-অনশন কর্মসূচি পালন করেছে। এদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক খালেদা রব্বানীর নেতৃত্বাধীন অংশের মঞ্চ তৈরিতে পুলিশি বাধার অভিযোগ করেছেন নেতারা।জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমানের নেতৃত্বাধীন অংশ মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে গণ-অনশন কর্মসূচি পালন করেছে। এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান, যুগ্ম সম্পাদক এম এ মুকিত, বিএনপির নেতা আবদুল ওয়ালী সিদ্দিকী, বকসী মিছবাউর রহমান, ইউসুফ আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আশিক মোশারফ, সাধারণ সম্পাদক ফয়সল আহমদ, জেলা যুবদলের হেলু মিয়া, মুজিবুর রহমান প্রমুখ। অপরদিকে মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক খালেদা রব্বানীর নেতৃত্বাধীন অংশ শহরের কোর্ট রোডের চৌমোহনা এলাকায় মঞ্চ তৈরি করতে গেলে পুলিশ বাধা দেয় বলে নেতারা অভিযোগ করেছেন। নেতারা জানিয়েছেন, বাধা সত্ত্বেও তাঁরা পরে মঞ্চ তৈরি করে গণ-অনশন কর্মসূচি পালন করেছেন। এখানে মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন পৌর মেয়র ফয়জুল করিম, মিজানুর রহমান, মাহমুদুর রহমান, মতিন বখ্শ, মুহিতুর রহমান প্রমুখ।