মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাড়ি ছাড়ার নোটিশের প্রতিবাদ এবং কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন ও সাধারণ সম্পাদক আমীরুল ইসলামের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মৌলভীবাজার জেলা ছাত্রদল। গতকাল সোমবার ছাত্রদলের পক্ষ থেকে মিছিলটি স্থানীয় পৌরসভা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কুসুমবাগ এলাকার এসআর প্লাজার সামনে এক সমাবেশের আয়োজন করা হয়।