মৌলভীবাজারে ভাষা প্রতিযোগ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে আজ শুক্রবার সকালে এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগের উদ্বোধনী অনুষ্ঠান। ছবি: আনিস মাহমুদ
মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে আজ শুক্রবার সকালে এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগের উদ্বোধনী অনুষ্ঠান। ছবি: আনিস মাহমুদ

মৌলভীবাজারে শুরু হয়েছে মৌলভীবাজার অঞ্চলের এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ-২০১৭। আাজ শুক্রবার মৌলভীবাজার সরকারি মহিলা কলেজে সিলেট অঞ্চলের ছয়টি জেলার ৫০টির বেশি স্কুলের আট শতাধিক শিক্ষার্থীকে নিয়ে এ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও সিলেট, ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জের শিক্ষার্থীরা ভাষা প্রতিযোগে অংশ নিয়েছে। আজ সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ উৎসব উদ্বোধন করেছেন মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. আজিজুর রহমান। ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ-বৈকল্য বিভাগের চেয়ারম্যান হাকিম আরিফ। 

আজ শুক্রবার সকাল থেকে দূর-দূরান্তের শিক্ষার্থীরা উৎসবস্থলে জড়ো হতে শুরু করে। প্রতিযোগে অংশ নিতে আসা শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক-অভিভাবকদের মধ্যেও ভাষা নিয়ে কাজ করেছে উচ্ছ্বাস-উন্মাদনা। পুরো আয়োজনে উৎসবের আবহ।

মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে আজ শুক্রবার সকালে এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগের উদ্বোধন। ছবি: আনিস মাহমুদ
মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে আজ শুক্রবার সকালে এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগের উদ্বোধন। ছবি: আনিস মাহমুদ

নুষ্ঠানে উপস্থিত আছেন মদনমোহন কলেজের অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ, শ্রীনগর সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক কুদরত-ই-খুদা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মামুনুর রশিদ, সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সরকার সোহেল রানা, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. আবদুল হালিম, প্রথমা প্রকাশনের ব্যবস্থাপক জাফর আহমেদ রাশেদ প্রমুখ।
উদ্বোধনের পর শিক্ষার্থীরা ৪০ মিনিটের লিখিত পরীক্ষায় অংশ নিয়েছে।
এরপর প্রশ্নোত্তরপর্বে অতিথিরা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন।