মৌলভীবাজারে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টিপাইমুখে ভারতের বাঁধ নির্মাণের পরিকল্পনার প্রতিবাদে গতকাল মঙ্গলবার সকালে মৌলভীবাজারে বিভিন্ন সামাজিক সংগঠন মানববন্ধন করেছে। মৌলভীবাজার শহরের চৌমোহনা চত্বরে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে লতিফিয়া ইসলামী সমাজসেবা পরিষদ, যুব পরিষদ, যুব সংঘ, সমবায় সমিতিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। মানববন্ধন চলাকালে বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য দেন।