মৌলভীবাজারে শীতবস্ত্র বিতরণ করেছে বন্ধুসভা
প্রথম আলো বন্ধুসভার মৌলভীবাজারের বন্ধুরা গতকাল শুক্রবার কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের মধ্য জালালপুর ও মুন্সীবাজার ইউনিয়নের মইডাইল গ্রামে দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র ও অন্যান্য পুরোনো কাপড় বিতরণ করেছেন।বন্ধুসভার সদস্যরা কয়েক দিন ধরে মৌলভীবাজার শহরের বিভিন্ন এলাকার বাসাবাড়ি থেকে এক হাজার ৮০০ শীতবস্ত্র ও অন্যান্য পুরোনো কাপড় সংগ্রহ করেন। গতকাল সকালে বাঁশ-বেত কারিগর সমবায় সমিতির সংগঠক রিসান আহমদের আদমপুর ইউনিয়নের মধ্য জালালপুর (নেংটাকোনা) গ্রামের বাড়িতে বস্ত্র বিতরণ করা হয়। এ সময় এলাকার বিভিন্ন গ্রামের দরিদ্র নারী-পুরুষ ও শিশুরা সেখানে উপস্থিত ছিল। বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লেখক-গবেষক আহমদ সিরাজ, কমলগঞ্জের মহিলা পরিষদের সাধারণ সম্পাদক বিলকিস বেগম, মুক্তিযোদ্ধা আবদুল হামিদ প্রমুখ। এতে বক্তব্য দেন মৌলভীবাজার বন্ধুসভার সাধারণ সম্পাদক অপূর্ব সোহাগ, বন্ধু আমিনা আইরিন প্রমুখ। এ সময় বন্ধুসভার অন্যান্য সদস্য সেখানে উপস্থিত ছিলেন।