মৌলভীবাজারে সন্ত্রাসী হামলায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের ৩ নন্বর ওয়ার্ডের মোবারকপুর গ্রামে পারিবারিক বিরোধের জের ধরে গতকাল শনিবার দুপুরে সন্ত্রাসী হামলায় একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম কাজী নেছার মিয়া (৫৫)।নিহত ব্যক্তির পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে বিয়েবাড়িতে নিকটাত্মীয়দের মধ্যে তর্ক হয়। এর জের ধরে গতকাল প্রতিপক্ষের লোকজন বহিরাগত সন্ত্রাসী নিয়ে নেছার মিয়ার বাড়িতে হামলা করে। এতে নেছার মিয়া গুরুতর আহত হন। সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় নিহত ব্যক্তির দুই ছেলে পরশ (২৫) ও রক্সি (১৬) আহত হয়েছেন। তাঁদের মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তির অপর ছেলে কাজী রাজন মিয়া ১৫ জনকে আসামি করে গতকাল মৌলভীবাজার সদর মডেল থানায় একটি মামলা করেছেন।