মৌলভীবাজারে হাজতির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজার জেলা কারাগারে আনছর আলী (৪২) নামের এক হাজতি গতকাল শনিবার মারা গেছেন। তিনি হবিগঞ্জের নবীগঞ্জের সাতাইহাল গ্রামের আঞ্জব আলীর ছেলে। তবে তিনি শ্রীমঙ্গল পৌর এলাকার কালীঘাট রোডে বাস করতেন।
জেলা কারাগার ও সদর মডেল থানা থেকে জানা গেছে, একটি ডাকাতি মামলার আসামি হিসেবে আনছর আলী গত ২৪ অক্টোবর থেকে কারাবন্দী ছিলেন। গতকাল সকালে হঠাৎ করে তিনি বুকে ব্যথা অনুভব করেন। পরে সকাল আটটার দিকে তাঁকে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি মারা যান।