মৌলভীবাজারের গ্রাহকেরা সরাসরি ভারতে কথা বলতে পারছেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের চারটি উপজেলায় বাংলাদেশ টেলি কমিউনিকেশন লিমিটেডের (বিটিসিএল) প্রায় আড়াই হাজার গ্রাহক সরাসরি ভারতের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। মৌলভীবাজার এক্সচেঞ্জে ত্রুটির কারণে ঢাকা এক্সচেঞ্জে বুকিং দিয়ে গ্রাহকদের কথা বলতে হচ্ছে। এতে গ্রাহকদের সময় ও অর্থের অপচয় হচ্ছে।জানা গেছে, আন্তর্জাতিক কল করার সুবিধা (আইএসডি) থাকায় কুলাউড়া, কমলগঞ্জ, জুড়ী ও বড়লেখা উপজেলার প্রায় দুই থেকে আড়াই হাজার গ্রাহক বিভিন্ন দেশে আত্মীয়স্বজন বা চাকরি ও ব্যবসায়িক প্রয়োজনে সরাসরি কথা বলতে পারছেন। কিন্তু তাঁরা সরাসরি ডায়াল করে ভারতের সঙ্গে কথা বলতে পারছেন না।কুলাউড়া উপজেলা সদরের গ্রাহক রূপা ভট্টাচার্য জানান, তিনি আবেদনের মাধ্যমে আন্তর্জাতিক কল সুবিধা (আইএসডি) নিয়েছেন। কিন্তু অন্য দেশের সঙ্গে কথা বলতে পারলেও ভারতের সঙ্গে সরাসরি কথা বলতে পারছেন না। রিং করলেই ‘অ্যাঙ্গেজ টোন’ পাচ্ছেন। ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা করেও কাঙ্ক্ষিত নম্বরের সংযোগ পাচ্ছেন না। বাধ্য হয়ে বিটিসিএলের ঢাকা এক্সচেঞ্জে বুকিং দিয়ে কথা বলতে হচ্ছে। এ বিষয়ে বিটিসিএলের মৌলভীবাজার এক্সচেঞ্জকে তিনি লিখিত ও মৌখিকভাবে একাধিকবার জানিয়েছেন। তার পরও কোনো সমাধান হয়নি।বিটিসিএলের মৌলভীবাজার কার্যালয় সূত্রে জানা গেছে, এই সমস্যা শুধু কুলাউড়া নয়; কমলগঞ্জ, জুড়ী ও বড়লেখাতেও এমন সমস্যা হচ্ছে। এ ছাড়া মৌলভীবাজারেও ‘৫’ দিয়ে শুরু নম্বরগুলোর ক্ষেত্রেও এ সমস্যা হচ্ছে। বিটিসিএলের মৌলভীবাজার এক্সচেঞ্জের উপবিভাগীয় প্রকৌশলী মামুনুর রশীদ গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘দুই থেকে আড়াই হাজার গ্রাহকের ক্ষেত্রে এ সমস্যা হচ্ছে। আমরা ঢাকা এক্সচেঞ্জকে জানিয়েছি। চেষ্টা করছি সমস্যাটির সমাধান করতে।’