মৌলভীবাজারের জেলা প্রশাসককে হাইকোর্টে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালত অবমাননার অভিযোগে মৌলভীবাজারের জেলা প্রশাসকের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না—এই মর্মে কারণ দর্শানোর রুল জারি করেছেন হাইকোর্ট। ২৬ এপ্রিল আদালতে হাজির হয়ে ওই জেলা প্রশাসক মো. মফিজুল ইসলামকে রুলের জবাব দিতে বলা হয়েছে। গত বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মো. দেলোয়ার হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ কমলগঞ্জ পৌরসভার মেয়র হাসিন আফরোজ চৌধুরীর করা আদালত অবমাননার মামলার পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।মেয়র পদ থেকে অপসারণ করার আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাসিন আফরোজ হাইকোর্টে রিট দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে গত বছরের ২ নভেম্বর এবং গত ১৮ ফেব্রুয়ারি হাইকোর্ট হাসিন আফরোজকে মেয়র হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ দিতে মৌলভীবাজারের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেন। কিন্তু এ নির্দেশ অমান্য করার অভিযোগে ১১ এপ্রিল হাসিন আফরোজ আদালত অবমাননার মামলাটি করেন। এ বিষয়ে শুনানি শেষে আদালত এই আদেশ দেন।