মৌলভীবাজারের তিন উপজেলা টানা ২০ ঘণ্টা বিদ্যুৎহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) মূল উৎস লাইনে ত্রুটি দেখা দেওয়ায় তিনটি উপজেলা টানা ২০ ঘণ্টা বিদ্যুৎহীন ছিল।গত রোববার সন্ধ্যা ছয়টা থেকে গতকাল সোমবার দুপুর দুইটা পর্যন্ত কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলার প্রায় ৩০ হাজার গ্রাহক এই দীর্ঘ সময় বিদ্যুৎ পায়নি।পিডিবি কুলাউড়া কার্যালয় সূত্রে জানা গেছে, সিলেটের ফেঞ্চুগঞ্জ বিদ্যুৎকেন্দ্র থেকে চারটি ফিডার লাইনের মাধ্যমে কুলাউড়া, জুড়ী ও বড়লেখায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। এই তিন উপজেলায় পিডিবি ও পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৩০ হাজার গ্রাহক আছেন।সূত্র জানায়, গত রোববার সন্ধ্যা ছয়টার দিকে ঝোড়ো বাতাসে ফেঞ্চুগঞ্জ-কুলাউড়া ৪৫ কিলোমিটার দীর্ঘ উৎস লাইনের কয়েকটি জায়গায় গাছের ডালপালা ভেঙে পড়লে ইনসুলেটর ক্ষতিগ্রস্ত হয়। এতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।