মৌলভীবাজারের নদী খননের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার জেলার সব নদ-নদী খনন, সার, বীজ ও কীটনাশকের দাম কমানো ও প্রকৃত ভূমিহীনদের মধ্যে খাসজমি বণ্টনের দাবি জানিয়েছে কৃষক সংগ্রাম সমিতি। গত শনিবার শমশেরনগরে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কমলগঞ্জ শাখার অস্থায়ী কার্যালয়ে সমিতির জেলা কমিটির এক সভায় এসব দাবি জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির জেলা কমিটির সভাপতি কবি শহীদ সাগ্নিক। প্রধান অতিথি ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস। সঞ্চালকের দায়িত্ব পালন করেন আবদুল মন্নান। এতে বক্তব্য দেন কৃষকনেতা মনোয়ার আলী, রেজাউল করিম প্রমুখ। নদ-নদী খনন, কৃষকনেতা সাইফুল্লাহ লস্করের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার, বোরো চাষাবাদ এলাকায় বিদ্যুৎ সরবরাহের দাবিসহ বিভিন্ন দাবিতে ১৯ জুলাই মৌলভীবাজারের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।