মৌলিক অধিকার সুরক্ষা কমিটির মানববন্ধন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জসহ সারা দেশে গুম, খুন ও অপহরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আজ সোমবার বিকেল পাঁচটায় জাতীয় সংসদের সামনের মানিক মিয়া অ্যাভিনিউতে মানববন্ধন কর্মসূচি পালন করবে ‘মৌলিক অধিকার সুরক্ষা কমিটি’।
গতকাল রোববার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির উদ্যোক্তা হিসেবে যাঁদের নাম উল্লেখ করা হয়, তাঁরা হলেন রাশেদা কে চৌধূরী, হামিদা হোসেন, শাহদীন মালিক, বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, জেড আই খান পান্না, সি আর আবরার, শিরিন হক প্রমুখ।