মৌসুমি বায়ু সক্রিয় ৩ নম্বর সংকেত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌসুমি বায়ু সক্রিয় থাকায় উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য রয়েছে। সাগর মাঝারি ধরনের উত্তাল রয়েছে। এ কারণে চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর এবং কক্সবাজার উপকূলীয় এলাকায় ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।পতেঙ্গা আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে সমুদ্রবন্দরগুলো এবং উত্তর বঙ্গোপসাগরের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়া অব্যাহত থাকতে পারে।উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।গতকাল শনিবার দুপুর ১২টায় পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও আশপাশের এলাকায় মাঝারি মাত্রার বৃষ্টিপাত হতে পারে।