মৌসুমীকে বাঁচান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের আনন্দমোহন কলেজের সম্মান প্রথম বর্ষের ছাত্রী মৌসুমী আক্তারের বাঁ চোখে ক্যানসার ধরা পড়েছে। তাঁর চোখে এ পর্যন্ত ছয়বার অস্ত্রোপচার করা হয়েছে। আবারও মৌসুমীর চোখে অস্ত্রোপচার করার কথা জানিয়েছেন চিকিৎসকেরা। এতে অনেক টাকার প্রয়োজন। কিন্তু তাঁর বাবা ক্ষুদ্র ব্যবসায়ী নুরুল ইসলামের পক্ষে এ টাকা জোগাড় করা সম্ভব নয়। মৌসুমী তাঁকে সহায়তার জন্য সমাজের হূদয়বান মানুষের প্রতি অনুরোধ জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: নুরুল ইসলাম, সঞ্চয়ী হিসাব নম্বর ৭৮৩১, অগ্রণী ব্যাংক, আঠারবাড়ি, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ শাখা। নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি।