মৌয়াল নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবন থেকে মধু সংগ্রহ করে বাড়ি ফেরার পথে বনদস্যুদের গুলিতে আবদুল হামিদ (৫৫) নামের এক মৌয়াল নিহত ও আরও দুজন মৌয়াল আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে পশ্চিম সুন্দরবনের বাটুলিয়া নদীসংলগ্ন গাঙ দিঘলিয়া খালে এ ঘটনা ঘটে। হামিদের বাড়ি কয়রা উপজেলার ছোট আংটিহারা গ্রামে। আহত মৌয়াল রেজাউল করিম ও আবদুল মান্নানের বাড়িও ওই গ্রামে।  খুলনা অফিস।