ম্যাকাও দম্পতির সংসার ভাঙার অভিযোগ অস্বীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্লভ ম্যাকাও পাখি দম্পতির সংসার ভেঙে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন প্রিন্সের (পুরুষ পাখি) মালিক ইকরাম সেলিম। ব্যাংককে অবস্থানরত ইকরাম গতকাল শনিবার এক ভিডিও কনফারেন্সে পুরো ঘটনা তুলে ধরেন। দেশে অবস্থানরত ইকরামের বাবা মোহাম্মদ সেলিম এ উপলক্ষে গতকাল শনিবার নিজ বাসভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করেন।ইকরাম সেলিম জানান, ১২ বছর ধরে তিনি প্রিন্সকে লালন-পালন করে আসছিলেন। ইস্কাটনের বাড়ি বিক্রি করে ভাড়া বাড়িতে ওঠায় প্রিন্সকে আবদুল ওয়াদুদের কাছে রাখা হয়। কিন্তু তাঁদের না জানিয়ে তিনি প্রিন্সের জোড়া তৈরি করেন। পরে প্রিন্সকে ফেরত চাওয়া হলে তিনি এটা দিতে অস্বীকার করেন।সম্মেলনে জানানো হয়, আদালতের নির্দেশে তাঁরা প্রিন্সকে ফিরে পেয়েছেন। পাখিটি সুস্থ ও স্বাভাবিক আছে। ব্যাংকক থেকে ওর সঙ্গী আনার প্রক্রিয়া চলছে।দুই মালিকের বিরোধে ৩ জানুয়ারির পর থেকে প্রিন্স ও প্রিন্সেস আলাদা থাকছে।