ম্যাক্স হাসপাতালে র্যাবের অভিযান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুঁইফোড় রোগ নির্ণয় কেন্দ্র থেকে পরীক্ষা করিয়ে তা ম্যাক্স হাসপাতাল নিজেদের নামে চালাত বলে অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার বেলা ১১টা থেকে নগরের মেহেদীবাগের ম্যাক্স হাসপাতালে র্যাবের অভিযানের সময় এ অসংগতি ধরা পড়ে।
এ ছাড়া ড্রাগ লাইসেন্সের নবায়ন না করা, বিদেশি অনুমোদনহীন ওষুধ ব্যবহারসহ নানা অসংগতি মিলেছে।
অভিযানে নেতৃত্ব দেন র্যাবের ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম। তিনি বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান চলছে। অন্যান্য প্রতিষ্ঠানেও অভিযান চলছে। ম্যাক্স অন্য প্রতিষ্ঠান থেকে কিছু পরীক্ষা করিয়ে নিজেদের নামে চালাত।
ম্যাক্স হাসপাতালে ২৯ জুন দিবাগত রাত একটায় রাফিদা খান নামের এক শিশু মারা যায়। তার বাবা রুবেল খান চিকিৎসা অবহেলায় সন্তান মারা গেছে বলে অভিযোগ আনেন। তদন্ত কমিটি অবহেলার প্রমাণ পেয়েছে।