ম্যাজিস্ট্রেট কাদিরকে চিকিৎসার জন্য ভারতে পাঠানো হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা অবরোধে বোমা হামলায় গুরুতর আহত ফেনীর নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কাদির মিয়াকে উন্নত চিকিৎসার জন্য গতকাল বুধবার ভারতের হায়দরাবাদে পাঠানো হয়েছে।
আবদুল কাদিরের চিকিৎসা ব্যয়ের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ লাখ টাকা দিয়েছেন। প্রধানমন্ত্রীর পক্ষে জনপ্রশাসন সচিব কামাল আবদুল নাসের চৌধুরী গত মঙ্গলবার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে গিয়ে আবদুল কাদিরের হাতে ওই টাকার চেক তুলে দেন।
৯ জানুয়ারি ফেনীতে কর্মরত ম্যাজিস্ট্রেট আবদুল কাদির মিয়া, রাশেদুর রহমান ও শিহাব উদ্দিন আহমদের ওপর বোমা হামলা হয়। এ সময় কাদির মিয়ার চোখ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল।