ম্যাজিস্ট্রেট নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা এলাকায় গতকাল শনিবার সড়ক দুর্ঘটনায় এক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারা গেছেন। তাঁর নাম অবিদিয় মার্ডি (৩৫)। তিনি গোবিন্দগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন। তিনি সন্ধ্যায় নওগাঁর ধামইরহাট উপজেলার গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলে কর্মস্থলে ফিরছিলেন। পথে ফাঁসিতলা এলাকায় মোটরসাইকেলটির সঙ্গে একটি অটোরিকশার সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। গোবিন্দগঞ্জ থানার ওসি ময়নুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।