প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনায় আন্তনগর ট্রেন হাওর এক্সপ্রেসের অগ্রিম টিকিট বিক্রিতে বিশৃঙ্খলা ঠেকাতে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। সম্প্রতি জেলা প্রশাসকের সমন্বয় সভায় অভিযোগ ওঠে টিকিট কালোবাজারিতে বিক্রি হচ্ছে। পাশাপাশি টিকিট সংগ্রহে স্টেশন মাস্টারের ওপর প্রভাব খাটানো হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে টিকিট বিক্রির ঘোষণা দেন। ৯ অক্টোবর থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুল হক প্রধানের উপস্থিতিতে অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। রাশেদুল হক প্রধান বলেন, ‘নেত্রকোনা থেকে ঢাকার বিমানবন্দর ও কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত হাওর এক্সপ্রেসে মাত্র ৬১টি আসন বরাদ্দ থাকায় অপ্রীতিকর ঘটনা ঠেকাতে সেখানে দায়িত্ব পালন করছি।’
নেত্রকোনা প্রতিনিধি