প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনলাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়ে মুন্সিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার জেলা প্রশাসকের সভাকক্ষে এ কর্মশালা হয়। এতে জেলা প্রশাসক কার্যালয়ের সব নির্বাহী ম্যাজিস্ট্রেট অংশ নেন। কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব (সমন্বয় ও সংস্কার) মো. নজরুল ইসলাম। জেলা প্রশাসক মো. সাইফুল হাসানের সভাপতিত্বে কর্মশালায় আলোচনায় অংশ নেন সওদাগর মুস্তাফিজুর রহমান, জাকির হোসেন মজুমদার প্রমুখ।