ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করায় জেল ও জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করে ভূমি অধিগ্রহণের প্রায় নয় লাখ দুই হাজার টাকা তুলতে সহযোগিতা করায় আবদুল কাদের (৪০) নামে এক ব্যক্তি ধরা পড়েছেন। গত বুধবার দুপুরে নীলফামারী জেলা প্রশাসনের এলএও (ভূমি অধিগ্রহণ) শাখায় এ ঘটনাটি ঘটে।এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মুহাম্মদ নিজাম উদ্দিন তাঁকে তিন মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেছেন। সাজাপ্রাপ্ত কাদের নীলফামারী জেলা সদরের পলাশবাড়ি গ্রামের বাসিন্দা।খোঁজ নিয়ে জানা গেছে, এশিয়ান হাইওয়ের নতুন সড়ক নির্মাণে নীলফামারী ডোমার সড়কে ভূমি অধিগ্রহণের ফলে জমির মালিকদের ক্ষতিপূরণের অর্থ জেলা প্রশাসনের এলএও শাখা থেকে চেকের মাধ্যমে দেওয়া হচ্ছে। ওই সড়কের পলাশবাড়ি বাজারের মৃত বলরাম রায়ের ছেলে রামচন্দ্র নন্দের ১৯৬২ সালের এসএ ৭৯ নম্বর খতিয়ানের ১৮৭৯ দাগের ১১ শতক জমি এবং জমির ওপর অবকাঠামোর স্থানটি ওই সড়ক নির্মাণের জন্য অধিগ্রহণ করা হয়। ক্ষতিপূরণের টাকা উত্তোলনে প্রকৃত জমির কাগজপত্র জমা দেওয়ার সময় জমির মালিকের এসএ খতিয়ানের কাগজে এসএ শাখার দায়িত্বরত কর্মকর্তা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ নিজাম উদ্দিনের স্বাক্ষর জাল করে আবদুল কাদের তা জমির মালিক রামচন্দ্র নন্দকে দিয়ে জমা করান।বুধবার চেকের মাধ্যমে জমির মালিককে ক্ষতিপূরণের নয় লাখ এক হাজার ৮০৮ টাকা ৫০ পয়সা দেওয়ার সময় বিষয়টি ধরা পড়ে। এ সময় রামচন্দ্র নন্দকে জিজ্ঞাসাবাদ করে কাদেরকে আটক করা হয়।