ম্যানচেস্টার ক্লাব ফাইনালে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর ভাষাশহীদ সালাম স্টেডিয়ামে গতকাল শনিবার মার্কেন্টাইল ব্যাংক ১ম বিভাগ ক্রিকেট িলগের দ্বিতীয় সেমিফাইনালে স্থানীয় ব্রার্দাস ক্লাবকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাব। প্রথমে ব্যাট করে ব্রাদার্স ক্লাব ১৪৬ সংগ্রহ করে। জবাবে খেলতে নেমে ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাব ৫ ইউকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করে। খেলায় স্থানীয় ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের তানভীর বাপ্পী ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। ২৪ জানুয়ারি ফাইনাল খেলায় ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাব। ফেনী অফিস