ম্যানচেস্টার চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ভাষাশহীদ সালাম স্টেডিয়ামে গতকাল মঙ্গলবার মার্কেন্টাইল ব্যাংক প্রথম বিভাগ ক্রিকেট লিগে স্থানীয় ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাব ১০৮ রানে ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। খেলায় ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের ২১৩ রানের জবাবে ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাব সব কটি উইকেট হারিয়ে ১০৫ রান সংগ্রহ করে। খেলায় ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের ওসামা ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. আমিন উল আহসান, মার্কেন্টাইল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুল ইসলাম চৌধুরী, ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক আমির হোসেন চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।