ম্যানহোল পরিষ্কার করতে গিয়ে দুজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মুগদা থানায় গতকাল শুক্রবার ম্যানহোল পরিষ্কার করতে নেমে দুই পরিচ্ছন্নতাকর্মী মারা গেছেন। তাঁরা হলেন নূরু হাওলাদার (৬০) ও দিল মোহাম্মদ (৫৮)।
মুগদা থানার ওসি মুস্তাফিজুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে, বিষাক্ত গ্যাসে ওই দুই পরিচ্ছন্নতাকর্মী মারা গেছেন।