ম্যানহোল তদারক কর্মকর্তা দুদিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শ্যামপুরে পয়োনিষ্কাশন লাইনে পড়ে শিশু নীরবের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হওয়া ওই এলাকার ম্যানহোল তদারক কর্মকর্তা শাহরিয়ার আহমেদ ওরফে শুকুর মিয়াকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম রাশেদ তালুকদার এ আদেশ দেন। 

গতকাল সোমবার শাহরিয়ার আহমেদকে গ্রেপ্তারের পর সাত দিন রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন কদমতলী থানার পরিদর্শক আরশেদুল হক। আজ শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
গত ৮ ডিসেম্বর বিকেলে শ্যামপুরে পয়োনিষ্কাশন লাইনে পড়ে যায় ইসমাইল হোসেন নীরব (৫)। প্রায় চার ঘণ্টা পর রাত আটটার দিকে শ্যামপুর স্লুইসগেট এলাকা থেকে নীরবকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে একটি অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত নয়টার দিকে দায়িত্বরত চিকিৎসক সোহেল রানা শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরবর্তীতে কদমতলী থানায় অবহেলাজনিত কারণে হত্যার অভিযোগ এনে একটি মামলা করা হয়।