ম্যানহোল থেকে নারী পোশাকশ্রমিকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ম্যানহোল থেকে গতকাল শুক্রবার আসমা আক্তার (১৮) নামের এক পোশাকশ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। আসমার পরিবারের অভিযোগের ভিত্তিতে তাঁর কর্মস্থল এমব্রয়ডারি কারখানার মালিককে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ ও নিহত আসমার পরিবার জানিয়েছে, আসমা কাফরুল থানার ৪৯০, পূর্ব শেওড়াপাড়ায় রাজন হোসেনের ওই এমব্রয়ডারি কারখানায় কাজ করতেন। গত বৃহস্পতিবার রাতে কারখানা থেকে পরিবারের কাছে খবর পাঠানো হয়, আসমা অসুস্থ হয়ে পড়েছেন। বাবা সিরাজ মিয়া কারখানায় গেলে তাঁকে বলা হয়, আসমাকে চিকিত্সার জন্য সেনপাড়া পর্বতার আল হেলাল হাসপাতালে পাঠানো হয়েছে। সিরাজ মিয়া সেখানে গিয়ে মেয়েকে না পেলেও তাঁর সন্ধান দিতে পারেননি মালিক রাজন।সিরাজ এরপর বিষয়টি কাফরুল থানার পুলিশকে জানান। এদিকে গতকাল দুপুর ১২টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মোহাম্মদপুর থানার পুলিশ হুমায়ুন রোডের ৬ নম্বর সড়কে একটি ম্যানহোল থেকে আসমার রক্তাক্ত লাশ উদ্ধার করে। ম্যানহোলের সামনে ৬ নম্বর বাসায় থাকেন আসমার মালিক রাজন।