ম্যানহোলের বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর আজিমপুর ছাপড়া মসজিদের কাছে গতকাল শুক্রবার সকালে ম্যানহোল পরিষ্কার করতে নেমে বিষাক্ত গ্যাসের কারণে দুজন শ্রমিক মারা গেছেন। তাঁরা হলেন ভাসানী (৩৫) ও বাবু (২৮)।লালবাগ থানা সূত্র জানায়, গতকাল সকাল ১০টার দিকে ওই দুই শ্রমিক আজিমপুর ছাপড়া মসজিদের কাছে ম্যানহোল পরিষ্কার করতে নামেন। ম্যানহোলের ভেতর জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে তাঁরা সংজ্ঞা হারিয়ে ফেলেন। ওপরে থাকা অন্য শ্রমিকেরা ম্যানহোলে কোনো সাড়াশব্দ না পেয়ে উঁকি দিয়ে দেখেন, তাঁরা নিথর হয়ে পড়ে আছেন। লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, দুই শ্রমিকের মৃত্যুর ব্যাপারে লালবাগ থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।