ম্যান্ডেলার প্রতি শ্রদ্ধা জানাতে দক্ষিণ আফ্রিকা গেছেন রাষ্ট্রপতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতি আবদুল হামিদ বর্ণবাদবিরোধী মহান নেতা নেলসন ম্যান্ডেলার প্রতি শ্রদ্ধা জানাতে তিন দিনের সফরে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে গতকাল সোমবার রওনা হয়েছেন। খবর বাসসের।
রাষ্ট্রপতি বিকেল সোয়া চারটায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। তিনি আজ জোহানেসবার্গে ম্যান্ডেলার স্মরণসভায় যোগ দেবেন। ১২ ডিসেম্বর তিনি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।