ম্যান্ডেলার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা ও বাংলাদেশের অকৃত্রিম বন্ধু নেলসন ম্যান্ডেলার মৃত্যুতে কাল শনিবার ৭ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত তিন দিন রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। এই তিন দিন জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। আজ ভোর রাতে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের হাউটন শহরতলির নিজ বাসভবনে মারা যান তিনি। 

প্রজ্ঞাপনে জানানো হয়, নেলসন ম্যান্ডেলার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে তিন দিনের শোক পালনকালে শনিবার থেকে সোমবার পর্যন্ত বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও ভবন, সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।