ম্যান্ডেলার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের অকৃত্রিম বন্ধু দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার মৃত্যুতে সরকার রাষ্ট্রীয়ভাবে তিন দিন শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে।

আজ ৭ ডিসেম্বর শনিবার থেকে ৯ ডিসেম্বর সোমবার পর্যন্ত শোক পালন করা হবে। এ সময় বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও ভবন, সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশের দূতাবাসসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। খবর বাসস ও তথ্য বিবরণীর।

এদিকে ম্যান্ডেলার মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার শওকত আলী, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ গভীর শোক প্রকাশ করেছেন। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও গভীর শোক প্রকাশ করেছে।