ম্যাভেরিকের যাত্রা শুরু
ক্যাজুয়াল জুতার ব্র্যান্ড ম্যাভেরিকের যাত্রা শুরু হয়েছে। সুনিপুণ সেলাইয়ে প্রস্তুত মোকাসিন থেকে শুরু করে রাগেড় আউটডোর বুট পর্যন্ত সব ধরনের সংগ্রহ থাকছে যা করপোরেট এক্সপ্লোরারদের ৩০টি নতুন ডিজাইন থেকে পছন্দের জুতাটি বেছে নিতে সাহায্য করবে।ম্যাভেরিক উদ্বোধনের আগে এপেক্স এডেলকি ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, ‘আজকে ম্যাভেরিক ব্র্যান্ডের উদ্বোধনের মাধ্যমে আমরা ক্রেতাসাধারণের জন্য আন্তর্জাতিকমানের এবং সর্বাধুনিক ডিজাইনের জুতা তৈরিতে আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতার পূর্ণ প্রতিফলন ঘটাতে পেরেছি।’ম্যাভেরিকের ক্যাজুয়াল রেঞ্জের জুতাগুলো তৈরি করা হয়েছে ফুল গ্রেইন, নিউবাক ও অয়েল পুল-আপ লেদার থেকে। এতে আরও আছে দীর্ঘস্থায়ী টিটিআর সোল যা পায়ের সঠিক ফিটিং নিশ্চিত করে যেকোনো পরিবেশে। জুতাগুলোতে যুক্ত করা হয়েছে সর্বশেষ প্রযুক্তির ইভিএ হিল কাপ ও ফেব্রিক লাইনিং, যা নিশ্চিত করবে সর্বোচ্চ আরাম এবং ক্রেতার পা ঠান্ডা রাখবে গ্রীষ্মের গরমেও।ম্যাভেরিকের উদ্বোধনকে পূর্ণরূপ দিতে ম্যাভেরিক অ্যাকটিভেশন প্ল্যানের পুরোভাগে নেতত্ব দিয়েছেন গ্যালারি এপেক্সের হেড অব মার্কেটিং স্বনন শাহরিয়ার। ব্র্যান্ডটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গ্যালারি এপেক্সের নির্বাহী পরিচালক এস এ এম ইউসুফ। বিজ্ঞপ্তি।