ম্যারাথন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের লেক একাদশ ক্লাবের ২৫ বছর পূর্তি উপলক্ষে মিনি ম্যারাথন প্রতিযোগিতা হয়েছে। গতকাল শুক্রবার শহরের কোদালীপুল জিরো পয়েন্ট থেকে দৌড় শুরু হয়ে পৌর পার্কে শেষ হয়। এতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে সিজান আহমদ, তারেক আহমদ ও আহাদুর রহমান। আয়োজকেরা বলেন, জেলায় প্রথমবারের মতো ম্যারাথন অনুষ্ঠিত হয়। এসপি মোহাম্মদ শাহ জালাল এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, লেখক সাদেক আহমদ, প্রবাসী সংগঠক রুহুল আমিন, সাংবাদিক নজরুল ইসলাম প্রমুখ।