প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে ফরেস্ট্রি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের উদ্যোগে গতকাল মঙ্গলবার সকালে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দুই বছর মেয়াদি ডিপ্লোমা-ইন ফরেস্ট্রি কোর্সের ৩০ জন ফরেস্টার প্রতিযোগিতায় অংশ নেন। এতে মোবারক আলী, সাইফুল ইসলাম ও ফসিউল আলম প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করেন। প্রতিযোগিতার উদ্বোধন করেন বগুড়া সামাজিক বন অঞ্চলের বন সংরক্ষক লস্কর মাকসুদুর রহমান। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।