ম্যারিকোর নতুন তেল নীহার ন্যাচারালস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যারিকো বাংলাদেশ লিমিটেড চুলের নতুন তেল ‘নীহার ন্যাচারালস’ নিয়ে এসেছে। সমপ্রতি একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে ব্র্যান্ডটিকে পরিচয় করিয়ে দেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক রোহিত জেয়স্ওয়াল।এ সময় বক্তব্য দেন প্রতিষ্ঠানের হেড অব মার্কেটিং আশিকুর রহমান, হেড অব সেলস ঈপ্সিত চক্রবর্তী, এজিএম মার্কেটিং শাকেব কামাল আহমেদ। বক্তারা বলেন, সুস্থ চুলই সুন্দর চুলের মূল কথা। নীহার ন্যাচারাল হেয়ার অয়েল ব্র্যান্ডটি বাংলাদেশি ভোক্তাদের চুলের যত্নে কীভাবে সাহায্য করবে এবং ম্যারিকো কীভাবে ভোক্তাদের কাছে আরও গ্রহণযোগ্য করবে, সে ব্যাপারেও কথা বলেন বক্তারা।ম্যারিকো বাংলাদেশ প্যারাসুট, প্যারাসুট অ্যাডভান্স, প্যারাসুট বেলি ফুল লাইট, প্যারাসুট অ্যাডভান্সড কুলিং হেয়ার অয়েল, হেয়ার কোড ও সাফোলা গোল্ডের মতো ব্র্যান্ডের প্রস্তুতকারী প্রতিষ্ঠান। বিজ্ঞপ্তি।