ম্যুরাল স্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা নগরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের ম্যুরাল স্থাপন করা হয়েছে। নগরের পৌর উদ্যানের সামনে বঙ্গবন্ধুর, শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে বিশ্বকবি ও কুমিল্লা স্টেডিয়াম ফটকে ভাষাসৈনিকের ওই ম্যুরাল স্থাপন করা হয়। কুমিল্লা-৬ আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিনের উদ্যোগে ওই ম্যুরাল করা হয়। আজ বৃহস্পতিবার সাংসদ নিজেই ম্যুরালগুলোর উদ্বোধন করবেন। সাংসদ বাহাউদ্দিন বলেন, ‘বাংলাদেশ, বাংলা ভাষা ও আমাদের স্বাধীনতার সঙ্গে এই তিন ব্যক্তি ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন। তাঁদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।’