মৎস্য আহরণ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর সাপাহারের জবই বিলে সরকারি ব্যবস্থাপনায় মৎস্য চাষ প্রকল্পে বাণিজ্যিকভাবে মৎস্য আহরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় জবই বিলের বাগডাঙ্গা ঘাটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সাংসদ সাধন চন্দ্র মজুমদার। ইউএনও ইফতেখার উদ্দীন শামিমের সভাপতিত্বে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাপাহার উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম শাহ চৌধুরী, জেলা মৎস্য কর্মকর্তা আবদুল হান্নান, উপজেলা পরিষদের সহসভাপতি ওয়াহেদ আলী প্রমুখ।