মৎস্য প্রকল্পের দুই কর্মকর্তা ও এক কর্মচারীকে বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের নিমগাছী সমাজভিত্তিক মৎস্য চাষ প্রকল্পের দুই কর্মকর্তা ও একজন কর্মচারীকে বদলি করা হয়েছে। মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরিফ আহমেদ গত বৃহস্পতিবার বদলির আদেশের চিঠি তাঁদের হাতে দিয়ে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দিয়েছেন।সম্প্রতি প্রথম আলোয় নিমগাছী সমাজভিত্তিক মৎস্য চাষ প্রকল্পে খাসপুকুর বরাদ্দ ও ভুয়া কাগজ তৈরি করে দখলে প্রভাবশালী ব্যক্তিদের পাঁয়তারাসংক্রান্ত প্রতিবেদন ছাপা হয়। এরপর মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে বিষয়টি সরেজমিনে পর্যবেক্ষণের নির্দেশ দেন। গত বৃহস্পতিবার তিনি প্রকল্পের পুকুর বরাদ্দ প্রদান এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে দেরি করে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে অনিয়মের প্রমাণ পান। এ ঘটনায় তিনি ঘটনাস্থলেই বদলির আদেশ তৈরি করে তাঁদের নতুন জায়গায় যোগদানের নির্দেশ দেন।বদলি হওয়া ওই তিনজন হলেন নিমগাছী সমাজভিত্তিক মৎস্য চাষ প্রকল্পের সদস্যসচিব তাড়াশ উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম আক্তার, সহকারী মৎস্য কর্মকর্তা হাসান মাহমুদুল হক ও মাঠকর্মী আহসান আলী। সেলিম আক্তারকে চাঁপাইনবাবগঞ্জের আমনুরা মৎস্য খামারে, হাসান মাহমুদুল হককে রায়গঞ্জ মৎস্য কার্যালয়ে, আহসান আলীকে কাজীপুর মৎস্য কার্যালয়ে বদলি করা হয়েছে।জেলা মৎস্য কর্মকর্তা হরেন্দ্রনাথ সরকার বিষয়টির সত্যতা স্বীকার করে জানান, এর আগে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্মকর্তারা এই প্রকল্পের নানা বিষয় নিয়ে বৃহস্পতিবার জরুরি সভা করতে এখানে এসে ওই আদেশ দেন।