মৎস্য সপ্তাহ উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশের মতো নানা আয়োজনে খুলনায় গতকাল থেকে পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৫। এ উপলক্ষে জেলা মৎস্য অফিসের উদ্যোগে শোভাযাত্রা, মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। মৎস্য সপ্তাহের এবারের প্রতিপাদ্য ‘সাগর নদী সকল জলে, মাছ চাষে সোনা ফলে’। খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গতকাল সকালে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফারুক হোসেন সম্ভাবনাময় মৎস্য খাতে সরকারের বিভিন্ন উদ্যোগ এবং অগ্রগতির বর্ণনা দেন। এর আগে ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনারের নেতৃত্বে খুলনা সার্কিট হাউস থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।