মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় জানানো হয় চট্টগ্রামের ১৪টি উপজেলায় ৮৪ হাজার ৮৬০টি ছোট-বড় জলাশয় রয়েছে বলে জানানো হয়। এসব জলাশয়ে ৫৩ হাজার ৬৮২ মেট্রিক টন মাছ উৎপাদিত হয়েছে বলে তথ্য তুলে ধরা হয়। গতকাল শনিবার সকালে জেলা মৎস্য মান নিয়ন্ত্রণ কর্মকর্তার কার্যালয়ে গণমাধ্যম-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এতে সামুদ্রিক মৎস্য দপ্তরের পরিচালক নাসির উদ্দিন মো. হুমায়ুন, উপপরিচালক এ কে এম ছিদ্দিক, জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতী দেব, মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় গত এক বছরে ফরমালিনবিরোধী অভিযান, চিংড়ি আহরণ প্রতিরোধ কর্মসূচিসহ বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। ফরমালিনবিরোধী ২৯৬টি অভিযান এবং ৪৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় বলে সাংবাদিকদের জানানো হয়। এ ছাড়া মৎস্য সংরক্ষণ আইনে ৪০০টি, চিংড়ি পোনা আহরণ প্রতিরোধে ২০টি অভিযান পরিচালনা করা হয় বলে মতবিনিময় সভায় জানানো হয়।