প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘জল আছে যেখানে মাছচাষ সেখানে’ স্লোগান সামনে রেখে আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ। দেশের মৎস্য সম্পদ সম্পর্কে জনগণের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি করতে মৎস্য সপ্তাহ পালিত হয়ে থাকে। এ উপলক্ষে জাতীয় ও জেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সকাল আটটায় রাজধানীর মৎস্য ভবন থেকে একটি র্যা লি বের হবে। পরে মৎস্য অধিদপ্তরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় দিনে খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন আয়োজিত এক অনুষ্ঠানে সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন এবং সফল মৎস্যচাষিদের মধ্যে জাতীয় মৎস্য পদক, ২০১৬ বিতরণ করবেন।