মৎস্য সপ্তাহ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জল আছে যেখানে মাছচাষ সেখানে’ স্লোগানে গতকাল বুধবার পাবনায় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা শহরের কাচারি পুকুরে দেশি জাতের মাছের পোনা অবমুক্ত করেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুন্সি মো. মনিরুজ্জামান সভাপতিত্ব করেন। বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা আবদুল জলিল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন প্রমুখ।