মৎস্যখাতে গতিশীলতা আনতে নতুন জনবল কাঠামো হচ্ছে
মৎস্য্রখাতকে গতিশীল করতে নতুন জনবল কাঠামো তৈরি হচ্ছে। এ অরগানোগ্রামে প্রায় ১৩ হাজার ৮০০ পদ করা হবে। এতে নতুন করে প্রায় নয় হাজার পদ সৃষ্টি হবে এবং মৎস্য অধিদপ্তরের কার্যক্রম ইউনিয়ন পর্যন্ত সম্প্র্রসারিত হবে।গতকাল শনিবার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে জেলা মৎস্য কর্মকর্তাদের জাতীয় সম্মেলনে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. মজিবুর রহমান এসব তথ্য জানান।সম্মেলনে প্রধান অতিথি মৎস্য্রও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস বলেন, দারিদ্র্য বিমোচন ও গ্রামীণ জনগণের জন্য গ্রামেই কর্মসংস্থানের ব্যবস্থা করতে সরকার অঞ্চলভিত্তিক প্রকল্প গ্রহণ করেছে। তিনি জানান, প্রান্তিক জেলেদের এ পর্যন্ত ৬২ কোটি টাকার ক্ষুদ্র ঋণ এবং ১৪ লাখ মৎস্যজীবী বা মৎস্যচাষিকে চলতি বছর প্রশিক্ষণ দেওয়া হয়েছে।মন্ত্রী জানান, প্রায় ১৫০ জন কর্মকর্তা নিয়োগের প্রক্রিয়া চলমান এবং কর্মচারী পর্যায়েও সব শূন্য পদে নিয়োগের পদক্ষেপ নেওয়া হয়েছে।সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান খুরশিদা খাতুন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।