প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় মাছ চাষ করে পুরস্কার পেয়েছেন তিন ব্যক্তি।এ উপলক্ষে গতকাল মঙ্গলবার উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছি মৎস্য চাষ প্রকল্পের মিলনায়তনে মৎস্যচাষি ও সমবায়ীদের সমাবেশ হয়।
উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আলতাফ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলাম, চিৎনারায়ণ পুকুর সমাজভিত্তিক মৎস্য চাষি সমিতির সভাপতি নূরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে পোনা উৎপাদনে মাটিকোড়া
গ্রামের শহীদুল ইসলাম, মৎস্য চাষে জঞ্জালিপাড়ার আবদুল লতিফ আকন্দ এবং মৎস্য চাষ ব্যবস্থাপনায় বাঁশাইল চিৎনারায়ণ পুকুর সমাজভিত্তিক মৎস্য চাষি সমিতিকে পুরস্কৃত করা হয়।