মৎস্যজীবী কার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারায় ১ হাজার ৮৪৩ জন মৎস্যজীবীর মধ্যে মৎস্যজীবী কার্ড বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদে এক অনুষ্ঠানে এই কার্ড বিতরণ করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ওবাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মৃণাল ধর ও জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতী দেব।