মৎস্যজীবী লীগের নতুন কমিটি
আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি হয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ও সাধারণ সম্পাদক হয়েছেন মো. আবুল বাশার। গতকাল বুধবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সংগঠনের চতুর্থ জাতীয় সম্মেলনের মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়।
জাতীয় সম্মেলনের মাধ্যমে গঠিত মত্স্যজীবী লীগের কমিটির অন্য নেতারা হলেন সহসভাপতি শেখ আজগর লস্কর, হারুন অর রশিদ, আমিনুল হক বাবুল সরকার, আবদুল গফুর চুকদার, সাইফুল আলম মানিক, চিত্তরঞ্জন তালুকদার, সাংসদ মো. আবদুল্লাহ, টিপু সুলতান, সাংসদ গোলাম মোস্তফা। যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, তসলিম হোসেন। অর্থ সম্পাদক জয়নুল আবেদীন খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহজাহান আলী গোলদার, দপ্তর সম্পাদক আনুকূল চন্দ্র, শিক্ষাবিষয়ক সম্পাদক শিকদার মো. আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক সেলিম জাহান ভূইয়া, সাইফুল ইসলাম, হাসিবুর রহমান।