মৎস্যজীবীদের অধিকার নিশ্চিত করতে ইজারা প্রথা বাতিল করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকৃত মৎস্যজীবীদের রক্ষা করতে হলে প্রাকৃতিক জলাশয়ে তাঁদের মাছ ধরার অধিকার নিশ্চিত করতে হবে। মৎস্যজীবীদের মাছ ধরার অধিকার নিশ্চিত করতে হলে বাতিল করতে হবে ইজারা প্রথা।গতকাল সোমবার মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় আয়োজিত ‘জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান প্রকল্প’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।সেমিনারে বক্তারা বলেন, জেলেদের নামে বিল ইজারা দেওয়া হয়। কিন্তু তাঁদের টাকা নেই। তাঁরা বিত্তবানদের কাছ থেকে টাকা নেন। ফলে বিত্তবানেরাই লাভবান হচ্ছেন। এ রকম ব্যবস্থা থাকলে কোনো দিনই জেলেরা লাভবান হতে পারবেন না। তাঁরা শুধু শ্রমিক হিসেবে খাটবেন।মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফুল আলম খানের সভাপতিত্বে ও সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. আহসান হাসিব খানের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনের সাংসদ সৈয়দ মহসীন আলী। বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তর সিলেট বিভাগের উপপরিচালক নিত্যানন্দ দাস।সেমিনারের উদ্যোক্তারা বলেন, প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে প্রকৃত জেলেদের চিহ্নিত করে নিবন্ধনের মাধ্যমে পরিচয়পত্র প্রদান, জেলেদের প্রকৃত তালিকার তথ্যভান্ডার প্রস্তুত, প্রাকৃতিক দুর্যোগে নিহত জেলেদের পরিবারকে সাহায্য করা, সরকারের বিভিন্ন সহযোগিতা প্রকৃত জেলেদের হাতে পৌঁছানো ইত্যাদি।