মৎস্যজীবীদের মধ্যে পরিচয়পত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর উপজেলার ৮৭৬ জন মৎস্যজীবীর (জেলে) মাঝে গতকাল সোমবার পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে ফেনী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা সুনীল চন্দ্র ঘোষ। উপজেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পি কে এম এনামুল করিম। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইফতেখার আহমেদ চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা
আবু নঈম মোহাম্মদ সাইফুদ্দিন, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা ফিরোজ আলম প্রমুখ।